BREAKING NEWS
Showing posts with label নরসিংদী জেলার খবর. Show all posts
Showing posts with label নরসিংদী জেলার খবর. Show all posts

Thursday, May 14, 2020

রায়পুরায় প্রাক্তন ছাত্রছাত্রীদের নিঃস্বার্থ উদ্যোগে ২৬০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ!

আজ নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্দোগে  ২৬০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (বাড়িতে বাড়িতে) বিতরণ করা হয়েছে।

আজ (১৪মে) বৃহস্পতিবার প্রাণঘাতী মহামারী করুনার প্রাদুর্ভাবে খেটে খাওয়া কর্মহীন মানুষের খাদ্য সঙ্কট লাগবের উদ্দেশ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক মোঃ ফারুক মিয়া উপস্থিতিতে এসব সামগ্রী আশেপাশের এলাকাসমূহের প্রত্যেকের বাড়ী বাড়ীতে ত্রানসামগ্রী বিতরন করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল ৩ কেজি আলু ১ কেজি ডাল ১ লিটার সয়াবিন তেল এবং ১ কেজি পেঁয়াজ ও ১ পেকেট সেমাই। তহবিল সংগ্রহের আহবায়ক ছিলেন একে কে এম মিলন মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয় ২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে তহবিল সংগ্রহ করে প্রায় ২ লক্ষ টাকা ব্যায়ে ২৬০ টি হতদরিদ্র পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। করুনায় সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রাখার স্বার্থে ছাত্রদের নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী অসহায় ব্যক্তিদের বাড়ি বাড়ি ভ্যানযোগে পৌঁছে দেওয়া হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক মিয়া জানান,প্রাক্তন ছাত্রদের এমন উদ্যোগকে অভিনন্দন ও সাধুনাদ জানাই।সকলের সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করি। অবশেষে প্রাক্তন ছাত্রী সকলে জানায় এরকম মহৎ কাজ অদূর ভবিষ্যৎ এ চালু রাখবেন। সবাই ভাল থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঘরে থাকুন সুস্থ থাকুন। তথ্য সংগ্রহে মোঃ রহমত উল্লাহ ভূঁইয়া স্কুলের ২০০৮ সালের প্রাক্তন ছাত্র, রায়পুরা,নরসিংদী।

Tuesday, May 5, 2020

রায়পুরার কথা ফেসবুক গ্রুপের নিঃস্বার্থ অর্থায়নে বিভিন্ন স্থানে ত্রান সামগ্রী বিতরন

১ম ধাপের ত্রান বিতরনের দৃশ্য

 


নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রায়পুরার কথা ফেসবুক গ্রুপ মেন্টর রাসকিন আহমেদ জুয়েল ভাই এর উদ্দোগে “ রায়পুরার কথা ’’ পরিচালনা পরিষদের নিজস্ব অর্থায়নে করোনা কালে বিভিন্ন এলাকায় খাবার সামগ্রী উপহার হিসেবে বিতরণের পাইলট প্রজেক্ট গ্রহণ করা হয়।

 সে মোতাবেক ১ম ধাপে গত ০৩/০৫/২০২০ ইং এ রায়পুরা  উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নে বগডহরিয়াকান্দি গ্রামে বিতরণের মাধ্যমে এ প্রজেক্টের সূচনা করা হয়৷ এডমিন Mahbubur Rahman Khan এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মহসিন মিয়া, ৬ নং ওয়ার্ড মেম্বার, চাঁনপুর ইউনিয়ন পরিষদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোমেন সরকার, চেয়ারম্যান, চাঁনপুর ইউনিয়ন পরিষদ। উল্লেখ্য যে ২২ টি পরিবারকে আজ খাবার সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। রমজান মাসে দোয়ার মাধ্যমে দেশ বাসির জন্য মঙ্গল কামনা করে ১ম ধাপের অনুষ্ঠান সমাপ্ত হয় ।

এছাড়া ২য় ধাপে গতকাল (০৪/০৫/২০২০) রায়পুরা উপজেলার চরাঞ্চলের মির্জার চর ইউনিয়নে (১ ও ২নং ওয়ার্ড) খাবার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে গ্রুপের সম্মানিত এডমিন জনাব Mirza Barkat এর পরিচালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাসির মিয়া, ২নং ওয়ার্ড মেম্বার, মির্জার চর ইউনিয়ন পরিষদ। এবং প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ জাফর ইকবাল মানিক, চেয়ারম্যান, মির্জার চর ইউনিয়ন পরিষদ উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন৷উল্লেখ্য যে, অসহায় ও দরিদ্র ২০ টি পরিবারের মধ্যে খাবার সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। উল্লেখ্য যে ত্রান বিতরনের প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলতে থাকবে। তথ্য সংগ্রহে রহমত উল্লাহ, রায়পুরা প্রতিনিধি।
২য় ধাপের ত্রান বিতরনের দৃশ্য




Sunday, May 3, 2020

নরসিংদীতে শর্তসাপেক্ষে লকডাউনের মধ্যে খুলল দেশীয় কাপড়ের বৃহত্তম বাজার বাবুরহাট

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যেও ঈদের আগে শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হল দেশীয় কাপড়ের সবচেয়ে বড় বাজার নরসিংদীর বাবুরহাট।

Friday, May 1, 2020

রায়পুরা নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলা : জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি

বেসরকারি টেলিভিশন এসএ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি সজল ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যানসহ সকল আসামিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে দাবিতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবার স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদিরের হাতে এই স্মারকলিলি প্রদান করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আহ্বায়ক মেহেদী হাসান রিপন ও সদস্য সচিব মোস্তাফা খান। এ সময় উপস্থিতি ছিলেন রায়পুরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ।
এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সজল ভূঁইয়ার দায়ের করা মামলায় দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।
এর আগে গতকাল বৃহস্পতিবার রায়পুরা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ঐক্যমতে ভিত্তিতে আমাদের সময়ের প্রতিনিধি মেহেদী হাসান রিপনকে আহ্বায়ক ও ইত্তেফাকের প্রতিনিধি মোস্তাফা খানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ঘোষণা করা। এই কমিটি তিনদিনে কর্মসূচির ঘোষণা দেন।
জানা যায়, গত ২৩ এপ্রিল চাল চুরি এবং ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে নানা অনিয়মের বিষয়ে প্রতিবেদন করতে আমিরগঞ্জ যান বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ার টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক বাতেন বিল্পব। তার পূর্বপরিচিতি হওয়ায় ওই প্রতিবেদকের তথ্য সংগ্রহে সহযোগিতা করতে আসেন সজল ভূঁইয়া। এ সময় আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খানের নিদের্শে ১০-১২ জন কর্মী-সমর্থক মিলে সজল ভূঁইয়াকে মাইক্রোবাস থেকে টেনেহিঁচড়ে নামিয়ে এনে মারধর করতে থাকেন। এ সময় লাঠি, বইঠা ও রড দিয়ে তার নাকে-মুখে-বুকে-পিঠে এলোপাতারি পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সদর হাসপাতালে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর তার স্বাস্থ্যের অবনতি দেখা দিলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
এ ঘটনার চারদির পর সোমবার (২৭ এপ্রিল) সাংবাদিক সজল ভূঁইয়া বাদী হয়ে রায়পুরা থানায় আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার এজারভুক্ত দুই আসামিকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ।

নরসিংদীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, তিন সাংবাদিক গ্রেপ্তার

নরসিংদীতে তিন সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল আলম বাদী হয়ে পলাশ থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক রমজান আলী প্রামাণিক (৪৫), একই পত্রিকার স্টাফ রিপোর্টার শান্ত বণিক (৩৫) ও অনলাইন পোর্টাল নরসিংদী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক খন্দকার শাহিন (৩২)।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল দুপুর ১২টার দিকে মামলার বাদি তার ফেসবুক আইডিতে ঢুকে দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার অনলাইন সংস্করণে 'ঘোড়াশালে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা পুলিশের' শিরোনামে একটি এবং নরসিংদী প্রতিদিনে 'ঘোড়াশাল ফাঁড়িতে নেওয়ার পর মৃত্যু, অভিযোগ পিটিয়ে হত্যা করেছে পুলিশ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন দুটোতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ও মামলার বাদী জহিরুল আলমের বরাত দিয়ে একটি বক্তব্য প্রকাশ করা হয়। যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে মুঠোফোন কিংবা সরাসরি ওই সাংবাদিকরা পরিদর্শক জহিরুল আলমের সঙ্গে কোনোপ্রকার যোগাযোগ না করেই বক্তব্য করেছে। এতে স্থানীয় অটোচালক ও ইজিবাইক চালকরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এতে আইনশৃঙ্খলার অবনতি ঘটে।
মামলার তদন্ত কর্মকর্তা পলাশ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, মামলার প্রাথমিক তদন্তে ও উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
Copyright © 2020 নরসিংদীর খবর ডট ব্লগ স্পট ডট কম. Designed by Babol